ভাড়া বাসায় মেডিকেল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৫ এএম

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর নাম মো. মাহিবুল ইসলাম (২৩)। তিনি রাজধানীর শাহবাগের ইব্রাহিম  মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক (ইনচার্জ) মো. ফারুক। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

মহিবুলের খালা কুলসুম আক্তার শিখা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় হোস্টেল থেকে বাসায় এসে সবার সঙ্গে স্বাভাবিক আচরণ করেছিল, সবকিছু ঠিকঠাকই ছিল। রাত সাড়ে ১১টার দিকে তার শয়নকক্ষে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজায় নক করা হলে সে আর খুলছিল না। ঘরের দরজার লক খুলে ভেতরে গিয়ে দেখি সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়েছে। পরে সেখান থেকে রাত সোয়া ১টার দিকে ঢাকা  মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে কী কারণে বা কেন এ ঘটনাটি ঘটিয়েছে বলতে পারেননি স্বজনরা।

মাহিবুল কুমিল্লার চৌদ্দগ্রাম গুনতমি গ্রামের সৌদি প্রবাসী মিজানুর রশিদের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ী থানাধীন মীর হাজিরবাগে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তিন ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত