নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:১০ এএম

চট্টগ্রামের কর্ণফুলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে জোরপূর্বক স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় নুর মোহাম্মদ বদিয়ার বিরুদ্ধে। গতকাল শনিবার সকালে উপজেলার বড়উঠান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মহিবুল্লাহ খানের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আবদুল মন্নান খান জানান, উপজেলার বড়উঠান মৌজায় তিনি এবং তার ভাইদের পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে নুর মোহাম্মদ বদিয়ার সঙ্গে বিরোধ চলছে। ওই বাড়ির ২২ দশমিক ৫০ শতাংশ জমির মধ্যে ৬ শতাংশ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। সম্প্রতি বিজ্ঞ আদালত উভয়পক্ষকে মামলা চলমান থাকা অবস্থায় স্থাপনা বা নির্মাণকাজ না করার জন্য আদেশ দেয়। কিন্তু নুর মোহাম্মদ বদিয়া আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বকভাবে ওই জমিতে পাকা ঘর নির্মাণ করছেন।

এ বিষয়ে নুর মোহাম্মদ বদিয়ার স্ত্রী জানান, তারা তাদের জমিতে ঘর নির্মাণ করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত