এক ইনিংসেই কত কীর্তি

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১২ পিএম

কানপুর টেস্টের চতুর্থ দিনে ৩ ঘন্টার ব্যাটিংয়ে ইংলিশদের বাজবলকেও ছাপিয়ে যান যশস্বী-রাহুলরা। যশস্বী জয়সওয়াল ৫১ বলে ৭২, লোকেশ রাহুল ৪৩ বলে ৬৮, বিরাট কোহলি ৩৫ বলে ৪৭, শুবমান গিল ৩৬ বলে ৩৯ ও  রোহিত শর্মা ১১ বলে ২৩ রান করেন। ৩৪.৪ ওভারেই ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। একে একে গড়েন ৯টি বিশ্ব কীর্তি। 

৮.২২

টেস্ট ইতিহাসে দুইশ’র বেশি রান হওয়া ইনিংসে সর্বোচ্চ রানরেট;
আগের সেরা ছিলো ৭.৩৬, পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ড, রাওয়ালপিন্ডি, ২০২২ (৩৫.৫ ওভারে ২৬৪/৭)

৪৩৭ 

ভারতের মাটিতে কোনো টেস্টে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ রান। ২০০৯ সালে বেঙ্গালুরুতে ভারত-শ্রীলঙ্কা টেস্টের দ্বিতীয় দিনে হয়েছিল সর্বোচ্চ ৪৭০ রান।

দ্রুততম

টেস্টে যেকোনো জুটিতে দ্রুততম ৫০ রানের জুটি গড়েন রোহিত-যশস্বী। ১৪.৩৪ রেটে ২৩ বলে ৫৫ রান করেন তারা।

জোড়া ছক্কায় ইনিংস শুরু

টেস্টে গত ৭৬ বছরের ইতিহাসে চতুর্থ ব্যাটার হিসেবে রোহিত শর্মা প্রথম দুই বলেই ছ্ক্কা হাঁকিয়ে ইনিংস শুরু করেন। এর আগে ২০১৯ সালে উমেশ যাদব, ২০১৩ সালে শচিন টেন্ডুলকার ও ১৯৪৮ সালে ফোফি উইলিয়ামস এ কীর্তি গড়েন।

 টেস্টে দ্রুততম দলীয় ৫০, ১০০, ১৫০, ২০০ ও ২৫০

টেস্টে দ্রুততম দলীয় ৫০
১৮ বলে (৩ ওভার), আগের ৪.২ ওভার ইংল্যান্ড ২০২৪ 

টেস্টে দ্রুততম দলীয় ১০০
৬১ বলে (১০.১ ওভার), আগের ১২.২ ওভার ভারত, ২০২৩

টেস্টে দ্রুততম দলীয় ১৫০
১১০ বলে (২৪.২ ওভার), আগের ২১.১ ওভার ভারত ২০২৩ 

টেস্টে দ্রুততম দলীয় ২০০
১৪৬ বলে (২৪.২ ওভার), আগের ২৮.১ ওভার অস্ট্রেলিয়া ২০১৭ 

টেস্টে দ্রুততম দলীয় ২৫০
১৮১ বলে (৩০.১ ওভার), আগের ৩৪ ওভার ইংল্যান্ড ২০২২

×
সর্বশেষ সর্বাধিক পঠিত