আন্তর্জাতিক ফুটবলকে বিদায় গ্রিজমানের

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১২:২৯ এএম

ফ্রান্সের হয়ে প্রথম খেলেন ২০১৪ সালে। ২০১৭ সাল থেকে গত মার্চের আগপর্যন্ত তাকে ছাড়া কখনো মাঠে নামেনি ফ্রান্স। এর মধ্যে গড়েছিলেন টানা ৮৪ আন্তর্জাতিক ম্যাচ খেলার দুর্দান্ত এক রেকর্ডও। গত এক দশকে ফ্রান্সের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে পড়া সেই আন্তোইন গ্রিজমান ৩৩ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে ফ্রান্সের জার্সি তুলে রাখার ঘোষণা  দেন তিনি। ফ্রান্সের হয়ে ১৩৭ ম্যাচ খেলে ৪৪ গোল করেছেন গ্রিজমান। জাতীয় দলের জার্সিতে ২০১৮ বিশ^কাপের পাশাপাশি জিতেছেন এবং ২০২০-২১ মৌসুমের উয়েফা নেশনস লিগও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত