কন্যাশিশুরা আগামীর দেশ গড়বে : উপদেষ্টা

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৭:২৬ এএম

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘আমাদের কন্যশিশুরা আগামীর বাংলাদেশ গড়বে। এই রাষ্ট্র হোক শিশুদের জন্য। ভালো কাজের মাধ্যমে শিশুদের সঠিক মানসিক বিকাশ সম্ভব। শিশুর মেধা ও বুদ্ধির বিকাশের জন্য এ সময়টা অনেক জরুরি। বাল্যবিয়ে, যৌনহয়রানি আর শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঝরে পড়া কমানো ও দক্ষতা বাড়াতে পারলেই কেবল তারা দেশ গড়ার স্বপ্ন দেখতে পারবে।’

গতকাল সোমবার বাংলাদেশ শিশু একাডেমির অডিটরিয়ামে ‘জাতীয় কন্যাশিশু দিবস-২০২৪’-এর আলোচনা সভায় উপদেষ্টা এসব কথা বলেন।

‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাঁকজমকপূর্ণভাবে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৪ উদযাপন করা হয়। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল সংলগ্ন থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বাংলাদেশ শিশু একাডেমিতে শেষ হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, শিশু একাডেমির মহাপরিচালক মিজ তানিয়া খান। উন্মুক্ত আলোচনা করেন ড. বদিউল আলম মজুমদার, সভাপতি জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত