রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৭:২৭ এএম

নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহ মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছে আদালত।  গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ এবং বিশেষ আদালতের বিচারক আহসান তারেক এ রায় ঘোষণা করেন। এসব তথ্য নিশ্চিত করেন তারেক রহমানের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এবিএম জাকারিয়া।

২০১৪ সালের ১৫ ও ১৭ ডিসেম্বর তারেক রহমান লন্ডনে বসে শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ ‘পাকবন্ধু’ বলে মন্তব্য করেন। যা পরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। এ ঘটনায় তারেক রহমানকে আসামি করে ২০১৫ সালের ২৭ ফেব্রুয়ারি বেগমগঞ্জ থানায় নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব রাষ্ট্রদ্রোহ এ মামলাটি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত