আইজিপির সঙ্গে সাক্ষাৎ জাপান রাষ্ট্রদূতের

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৭:২৭ এএম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি। গতকাল মঙ্গলবার বিকেলে পুলিশ সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আইজিপি জাপানের রাষ্ট্রদূতকে পুলিশ সদর দপ্তরে স্বাগত জানিয়ে বলেন, জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। এ সময় তিনি বাংলাদেশ ও জাপানের মধ্যে বিরাজমান সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। সাক্ষাৎকালে আইজিপি বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণ এবং অন্যান্য ক্ষেত্রে জাপান সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। এ ছাড়া তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন। জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশে চলমান প্রকল্পসমূহ এবং জাপানি নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা করার জন্য আইজিপিকে ধন্যবাদ জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত