সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবি নিসচার

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৭:৩৪ এএম

সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবি জানিয়েছে নিরাপদ সড়কের জন্য আন্দোলনকারী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ২০১৮ সালে শিক্ষার্থী আন্দোলনের ফলে তৎকালীন সরকার ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ নামে একটি আইন পাস করলেও আইনটি আজও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। আইনটিতে সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টি উপেক্ষিত। গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ইলিয়াস কাঞ্চন বলেন, আমরা বারবার সরকারকে অনুরোধ করেছিলাম আইনটির নামকরণ ‘সড়ক পরিবহন ও সড়ক নিরাপত্তা আইন’ করা হোক। দুঃখের বিষয় দুষ্টচক্রের চাপে শেষ পর্যন্ত নিরাপত্তা কথাটি রাখা হয়নি। তাই আজ আমরা বর্তমান সরকারের কাছে ‘সড়ক নিরাপত্তা আইন’ নামে একটি নতুন আইন প্রণয়নের জোর দাবি জানাচ্ছি। তাছাড়া আমার সংগঠন আজ আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে ‘সড়ক নিরাপত্তা আইন’ নামে একটি নতুন আইন প্রণয়নের জোর দাবি জানাচ্ছি। যে আইনে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে। এ ছাড়া দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘রোড সেফটি ইউনিট’ গঠন করতে হবে। এতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষাজীবন থেকে নিজেরদের জীবন এবং অন্যদের জীবন বাঁচানোর কৌশল রপ্ত করতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত