মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় ৫০ সেনা নিহত

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১২:৩১ এএম

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহীদের হামলায় জান্তা বাহিনীর অন্তত ৫০ সেনা নিহত হয়েছে। গত সোমবার সাগাইং অঞ্চলের বুদালিন টাউনশিপ এলাকার গ্রামগুলোতে অভিযানে বের হওয়া জান্তা বাহিনীর একটি দলের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আরও ৪০ জনকে আটক করা হয়েছে। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী এ খবর জানিয়েছে।

হামলায় অংশ নেওয়া স্থানীয় পিপলস ডিফেন্স ফোর্স ও ৯৬ সোলজারস নামের একটি প্রতিরোধ গোষ্ঠী জানায়, তাদের যৌথ বাহিনী প্রায় ১২০ জনের একটি জান্তা বাহিনীর দলকে কিয়ো থাই চাউং ও সিপাও গ্রামের মধ্যবর্তী এলাকায় আক্রমণ করে। প্রতিরোধ বাহিনী নিহত ও আটক সেনাদের এবং বিপুল অস্ত্রের ছবি ও ভিডিও প্রকাশ করেছে। জান্তা বাহিনীর কয়েকজন সেনা পালিয়ে গেছে এবং তাদের সঙ্গে অস্ত্রও রয়েছে বলে স্থানীয়দের সতর্ক করা হয়েছে। সামরিক বাহিনীর বিমান সহায়তা থাকা সত্ত্বেও বিদ্রোহীদের সঙ্গে সুবিধা করে উঠতে পারেনি তারা। জান্তা বাহিনী তাদের অভিযানের সময় কয়েকটি গ্রামে হত্যাযজ্ঞ চালায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত