মহালয়া উদযাপিত

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০২:৪৫ এএম

মহালয়া উদযাপনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের দেবীপক্ষ ও পূণ্যলগ্নের শুরু হয়েছে। গতকাল বুধবার পুজার্চনা ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মহালয়া উদযাপিত হয়। এর মাধ্যমে দেবী দুর্গা মর্ত্যলোকে পা রেখেছেন। গতকাল ভোর থেকে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ সারা দেশের স্থায়ী ও অস্থায়ী ম-পগুলোতে চ-ীপাঠ, পূজার্চনা, আরাধনা, মঙ্গলঘট স্থাপন, ঢাকের বোল, শঙ্খ বাজানো, আর উলু ধ্বনির মাধ্যমে দুর্গা দেবীকে আহ্বান জানিয়েছেন তার ভক্তরা। এখন দেবীকে পূজার আনুষ্ঠানিকতার ক্ষণগণনা শুরু হয়েছে। মহালয়া শব্দের আক্ষরিক অর্থ ‘আনন্দ নিকেতন’। হিন্দু শাস্ত্রমতে চ-ীপাঠের মাধ্যমে দেবী দুর্গার আবাহনই মহালয়া নামে পরিচিত। আর এর মাধ্যমে সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার আগমনী সুর বেজে উঠেছে। মহালয়া উপলক্ষে জাতীয় ঢাকেশ^রী মন্দিরে ভোর ৬টা থেকে পূজার্চনা ও অনুষ্ঠান শুরু হয়। কল্পারম্ভ আবাহনে বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। এ ছাড়া মঙ্গল প্রদীপ প্রজ্জ¦লন, ঘট স্থাপন, চ-ীপাঠ, পূজার্চনা, আরাধনা ও পূর্ব পুরুষদের উদ্দেশে স্মৃতি অর্পণ করা হয়।

বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী, আগামী ২৪ আশি^ন (৯ অক্টোবর) বুধবার দুর্গা দেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও মহা ষষ্ঠিবিহিত পূজার মাধ্যমে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হবে। এরপর ২৫ আশি^ন (১০ অক্টোবর) বৃহস্পতিবার দুর্গা দেবীর মহাসপ্তমীবিহিত পূজা, ২৬ আশি^ন (১১ অক্টোবর) শুক্রবার মহাষ্টমীবিহিত পূজা, ২৭ আশি^ন (১২ অক্টোবর) শনিবার মহানবমীবিহিত পূজা এবং ২৮ আশি^ন (১৩ অক্টোবর) দশমীবিহিত পূজা সমাপন ও প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত