হত্যা মামলায় আবারও রিমান্ডে সালমান এফ রহমান

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০২:৪৮ এএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান দুই মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম এ আদেশ দেন। নবাবগঞ্জ থানার মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক সোহেল মিয়া সাত দিনের এবং দোহার থানার মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক ওমর ফারুক সাত দিন করে রিমান্ডের আবেদন করেন।

আদালত উভয়পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৫ আগস্ট সকাল ১০টায় নবাবগঞ্জ থানার শহীদ মিনার এলাকায় এবং ৪ আগস্ট বেলা সাড়ে ১১টায় দোহার থানার এলাকায় করম আলী সড়কের মোড়ে ছাত্র আন্দোলনের মিছিলে হামলা চালানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত