রিজভী বললেন

পৃথিবীর কোথাও ফ্যাসিস্টদের পুনরুত্থান হয়নি

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৯:২৪ এএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘পৃথিবীর কোথাও ফ্যাসিস্টদের পুনরুত্থান হয়নি। বাংলাদেশেও হবে না। তারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে না। ইতালি জার্মানিসহ পৃথিবীর কোথাও গণতন্ত্রকামী মানুষ ফ্যাসিস্টদের পুনরুত্থান হতে দেয়নি।’

গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ তাহমিদ ও শহীদ মাসুদ রানার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনাকে অনুরোধ করব, যেসব পরিবারে শহীদ হয়েছে, তাদের কোনো ভাই বা স্ত্রী যেই থাকুক তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সরকারি কোনো চাকরি যেন দেওয়া হয়। এটা খুব জরুরি প্রয়োজন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত