আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে সম্মানজনক আরেকটি পুরস্কার পেয়েছে দেশের উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক। জিএসএমএর এম৩৬০ এশিয়া প্যাসিফিক অনুষ্ঠানে ‘মাইবিএল সুপার অ্যাপ: রেভ্যুলুশনাইজিং হেলথকেয়ার ইন রুরাল বাংলাদেশ’ ক্যাম্পেইনের জন্য ‘এক্সিলেন্স ইন ডিজিটাল ইনক্লুশন অ্যাওয়ার্ড’ লাভ করেছে বাংলালিংক।
দক্ষিণ কোরিয়ার সিউলে এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য জিএসএমএর বার্ষিক ফ্ল্যাগশিপ আয়োজন ‘এম৩৬০ এপিএসি ডিজিটাল নেশনস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। গত ১ অক্টোবর বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওনের গ্রুপ ডিরেক্টর অব স্ট্র্যাটেজি অ্যান্ড কমিউনিকেশনস হান্দে আসিক প্রতিষ্ঠানের পক্ষে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন।
‘ডিজিটাল নেশনস অ্যাওয়ার্ড’ মোবাইল প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন দেশে ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করার ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর অবদানের স্বীকৃতি দিয়ে থাকে। এবার প্রতিযোগিতায় বাংলাদেশ, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, থাইল্যান্ড, ভিয়েতনামসহ ১১টি দেশ থেকে প্রকল্প জমা নেওয়া হয়। বিজ্ঞপ্তি
