২২ বছরের মধ্যে প্রথমবার মালদিনি পরিবার থেকে ইতালি জাতীয় দলে ডাক পেয়েছেন কোনো ফুটবলার। এই অক্টোবরে নেশন্স লিগে দুই ম্যাচের জন্য ঘোষিত দলে দানিয়েল মালদিনিকে ডেকেছেন ইতালির কোচ লুসিয়ানো স্পালেত্তি।
এসি মিলানের হয়ে ২০২০ সালে পেশাদার ক্যারিয়ার শুরু দানিয়েলের। কয়েকটি ক্লাবে ধারে খেলে এই মৌসুমে স্থায়ী হয়েছেন মোনজাতে। দানিয়েল খেলেন অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে। ১৯৬০ থেকে ১৯৬৩ পর্যন্ত ইতালির হয়ে ১৪ ম্যাচ খেলেন দানিয়েলের দাদা সিজার মালদিনি। দানিয়েলের বাবা পাওলো মালদিনি ইতালির হয়ে খেলেন ১২৬ ম্যাচ।
