নারায়ণগঞ্জে জেলা ও মহানগর হেফাজতে ইসলামের নতুন কমিটিকে প্রত্যাখান করেছেন একাংশের নেতাকর্মীরা। গতকাল শনিবার বিকেলে শহরের উকিলপাড়া মসজিদের দ্বিতীয়তলায় নারায়ণগঞ্জের শীর্ষস্থানীয় আলেমদের ব্যানারে আয়োজিত মতবিনিময় সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়। সভায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুল কাদির বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে এই কমিটি প্রত্যাখান করলাম। নারায়ণগঞ্জবাসী এই কমিটি মানে না, মানতে পারে না। বিতর্কিত লোকদের নিয়ে এই কমিটি হতে পারে না। একই সঙ্গে জেলা নতুন কমিটির সাধারণ সম্পাদক পদ পাওয়া এবিএম সিরাজুল মামুন তার পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
এর আগে গত ৪ অক্টোবর শহরের চাষাঢ়া বাগে জান্নাত মসজিদের দ্বিতীয়তলায় প্রতিনিধি সম্মেলনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হেফাজতে ইসলামের কমিটি ঘোষণা করা হয়।
