প্রতিমা ভাঙচুরে উদ্বেগ প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০২:২৬ এএম

বিভিন্ন দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। গতকাল রবিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের জেলা প্রশাসকদের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়। গতকাল ঐক্য পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

স্মারকলিপিতে দুর্গাপূজাকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুর নিয়ে উদ্বেগ জানানো হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক উসকানি তুলে ধরে ভারত বিরোধিতার নামে হিন্দু বিরোধিতা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

দেশব্যাপী শারদীয় দুর্গাপূজার অনুষ্ঠানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনসহ ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের আট দফা দাবি বাস্তবায়নে প্রধান উপদেষ্টার পদক্ষেপ কামনা করা হয় স্মারকলিপিতে।

সংখ্যালঘুদের আট দফা দাবির বাস্তবায়ন এবং মানবাধিকার নেতা অ্যাডভোকেট রানা দাশগুপ্তের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত