জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার। অন্যদিকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলির আদেশাধীন থাকা অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলামকে পদোন্নতি দিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব করা হয়েছে।
গতকাল সোমবার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পৃথক প্রজ্ঞাপনে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রুহুল আমিন খানকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মনিরুল হুদাকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
