পরশুরামে ১৫ বস্তা ভারতীয় চিনিসহ আটক ৩

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৮:৩০ পিএম

ফেনীর পরশুরামে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ১৫ বস্তা ভারতীয় চিনিসহ ৩ জনকে আটক করা হয়েছে। গত সোমবার (০৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মুহুরী ব্রিজের পাশে ১৫ বস্তা চিনি ও বহনকারী দুটি টমটমসহ তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পরশুরাম মডেল থানার ওসি মো. নুরুল হাকিম।

আটকরা হলেন, জাকির হোসেন (২৯), মো.শেখ ফরিদ (৪০) ও মো. ইমাম হোসেন (১৯)। তাদের বাড়ি উপজেলার মির্জানগর ইউনিয়নের মধ্যম রাঙ্গামাটিয়া গ্রামে। 

ওসি জানান, জব্দ মালামালের মূল্য প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা। আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত