রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে সবচেয়ে ঘনিষ্ঠ সহচর বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। গতকাল মঙ্গলবার পুতিনকে পাঠানো জন্মদিনের শুভেচ্ছাবার্তায় দুজনের সম্পর্কের গভীরতা ব্যক্ত করতে গিয়ে এ কথা বলেন কিম। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ’র বরাত দিয়ে ইয়োনহাপ নিউজ জানিয়েছে, দুই দেশের সম্পর্কের প্রশংসা করে কিম বলেছেন, গত জুনে পুতিনের পিয়ংইয়ং সফরের পর থেকে এই সম্পর্ক অপরাজেয় ও চিরন্তন হয়ে উঠেছে। ডিপিআরকে এবং রাশিয়া বন্ধুত্বের ভিত্তি আরও দৃঢ় করতে এই সম্পর্ক ইতিবাচক অবদান রাখবে বলে জানান উত্তর কোরিয়ার নেতা।
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে। এতে অবশ্য চিন্তার ভাঁজ বেড়েছে পশ্চিমাদের। উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে সম্পর্ক কয়েক দশকের পুরনো। সোভিয়েত ইউনিয়ন উত্তর কোরিয়ার শুরুর দিনগুলোতে অস্ত্র ও প্রযুক্তি দিয়ে সহায়তা করেছিল।
এদিকে, রাশিয়ার হয়ে উত্তর কোরিয়ার সেনারা ইউক্রেনে যুদ্ধ করছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
