ক্ষতিপূরণ দাবিতে সড়ক অবরোধ

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১২:৫৪ এএম

ক্ষতিগ্রস্ত ১৩ গ্রামের বাসিন্দাদের ক্ষতিপূরণসহ ৬ দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনির আবাসিক গেট ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। ক্ষতিগ্রস্তদের দাবি আদায় বাস্তবায়ন কমিটির উদ্যোগে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় এ কর্মসূচি পালন করা হয়। তারা খনির গেটে অবস্থান নিয়ে সমাবেশ করায় সড়কের দুপাশে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

সমাবেশ থেকে আগামী ২০ দিনের মধ্যে দাবি না মানলে ফের খনি ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

দাবিগুলো হচ্ছে খনি কর্তৃপক্ষের সমঝোতা চুক্তি অনুযায়ী ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার  থেকে একজনকে স্থায়ী চাকরি দেওয়া, ক্ষতিগ্রস্ত এলাকার ঝুঁকিপূর্ণ বাড়িতে বাস করা পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসন, ভূমিহীন প্রতিটি পরিবারকে উন্নতমানের বাসস্থান, ক্ষতিগ্রস্তদের সুপেয় পানির ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত এলাকায় মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, হাসপাতাল ও রাস্তা পুনর্নির্মাণ করা এবং যাদের জমি থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে তাদের কয়লা উৎপাদন বোনাস দেওয়া।

সমাবেশে ক্ষতিগ্রস্তদের হয়ে বক্তব্য দেন আলী হোসেন, রবিউল ইসলাম ম-ল, আব্দুর রহমান, আবেদ আলী, সাইদুল ইসলাম, মনিরুজ্জামান প্রমুখ।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আমরা কাজ করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত