রায়পুরায় হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১২:৫৬ এএম

নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নে ছুরিকাঘাতে আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য জুনায়েদ আল হাবিব (২২) মারা গেছেন। ছুরিকাঘাতের ৯ দিন পর গত সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জুনায়েদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গত সোমবার রাত থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নিহতের স্বজন ও স্থানীয় জনতা ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ডে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন।

নিহত জুনায়েদ রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের বটিয়ারা এলাকার জসিম উদ্দিনের ছেলে ও স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী। পরিবারের সদস্যরা জানিয়েছে, গত ২৮ সেপ্টেম্বর উপজেলার বটিয়ারা মোড়ে জুনায়েদকে ছুরিকাঘাত করেন সাবেক ছাত্রলীগ নেতা স্বাধীন ও পিয়ালের নেতৃত্বে কয়েকজন।

রায়পুরা থানার ওসি আবদুল জব্বার বলেন, ‘মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের সমস্যা হয়। এতে ছুরিকাঘাতে আহত

থাকার পর গতকাল একজনের মৃত্যু হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত