কাকলি স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ দীন মোহাম্মদ খানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ যেসব অনিয়মের অভিযোগ উঠেছে সেগুলোকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি একটি স্বার্থান্বেষী মহল স্কুলের সম্পদ লোপাটের চেষ্টা করছে বলেও তিনি পাল্টা অভিযোগ করেন। গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
আর্থিক অনিয়ম নিয়ে স্কুল কমিটির তদন্তকে স্বার্থান্বেষী মহলের অপপ্রচার দাবি করে কাকলি স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ দীন মোহাম্মদ খান বলেন, ‘দীর্ঘ সময় তদন্ত করার পরও এসব অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি।’ তার বক্তব্য অনুযায়ী এভাবে ২০২৩-২৪ অর্থবছরে আয় প্রায় ৫ কোটি ৭৩ লাখ টাকা। প্রকৃত ব্যয় প্রায় ৫ কোটি ৫৮ লাখ টাকা। ব্যাংকে গচ্ছিত অবশিষ্ট প্রায় ১৫ লাখ টাকা।
