গতি ফেরাতে ডিএমপির ১০ থানায় নতুন গাড়ি

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৭:৩১ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় দেশের চার শতাধিক থানা আক্রান্ত হয়। রাজধানীর থানাগুলোর মধ্যে কমপক্ষে ২২টি থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এখনো কয়েকটি থানায় সংস্কার কাজ চলমান রয়েছে। সহিংসতার সময় পুলিশের উল্লেখযোগ্যসংখ্যক গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এতে করে পুলিশ নতুন উদ্যমে কাজ শুরু করলেও গাড়ি সংকটে বাধাগ্রস্ত হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজ। ব্যাহত হয় নিয়মিত টহল কার্যক্রমও। এজন্য পুলিশের কাজে গতি ফেরাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সব থানায় (৫০টি) নতুন গাড়ি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে ১০টি থানায় নতুন গাড়ি হস্তান্তর করা হয়েছে। অন্য থানাগুলোতেও নতুন গাড়ি দেওয়া হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত