লেবানন থেকে ফিরতে তালিকাভুক্তির বিজ্ঞপ্তি

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৭:৩১ এএম

যুদ্ধবিধ্বস্ত লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবর্তনের লক্ষ্যে তালিকাভুক্ত হওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দেশটিতে আটকে পড়াদের ফেরাতে একযোগে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ইতিমধ্যেই পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব এবং বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালকের অংশগ্রহণে আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে। ওই সভায় মধ্যপ্রাচ্যে নিযুক্ত বাংলাদেশের মিশন প্রধানরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লেবাননে আটকে পড়াদের নিরাপদে প্রত্যাবর্তনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে অবস্থানরত যেসব প্রবাসী বাংলাদেশি দেশে আসতে ইচ্ছুক নয়, তাদের নিরাপত্তা নিশ্চিতকরণেও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্র সচিব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত