বন্ধের দিনেও মেট্রো যাত্রীতে ঠাসা

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৭:৫১ এএম

গত মাস থেকে শুক্রবারও চলছে মেট্রোরেল। শুরু থেকেই ছুটির দিনে বেশ আগ্রহ ছিল যাত্রীদের। গতকাল শুক্রবার ও পূজার ছুটির মধ্যে উপচেপড়া ভিড় দেখা যায়। বিকেলে মেট্রোরেলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বেশ কয়েকটি স্টেশন ঘুরে এ চিত্র দেখা যায়। সরেজমিন দেখা যায়, মতিঝিলে যাত্রী চাপ কম থাকলেও মিরপুরের দিকে স্টেশনগুলোতে উপচেপড়া ভিড়।  অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বেরিয়েছেন। তাদের অনেকের সঙ্গে ছিল ছোট শিশু, তারা মূলত ঘোরার জন্য মেট্রোতে চড়েছে। সেই সঙ্গে অনেকে পূজায় ঘুরতে বেরিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে মেট্রোরেলের এক কর্মকর্তা বলেন, গতকাল ছুটির দিন ও পূজার জন্য অনেকেই মেট্রোরেলে ভ্রমণ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত