রুহুল আমিন গাজী স্মরণে এমইউজে খুলনার শোকসভা

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০৭:৩১ এএম

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে-একাংশ) সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী স্মরণে নাগরিক শোকসভা করেছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা। গতকাল শনিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী।

সভায় কাদের গনি চৌধুরী বলেন, তথ্য সন্ত্রাস ও হলুদ সাংবাদিকতা বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে মøান করে দেয়। যেটি বিগত দেড় দশক দেশে বিরাজমান ছিল। আজ মুক্ত গণমাধ্যম ফিরে পেয়েছে বাংলাদেশের মানুষ। ছাত্র-জনতার চূড়ান্ত লড়াইয়ে রাজপথে পেশাজীবীদের যে সরব অংশগ্রহণ ছিল সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী সেখানে ছিলেন অগ্রসেনানী।

তিনি আরও বলেন, ‘৫ আগস্টের চূড়ান্ত লড়াইয়ের আগে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী রাজপথে থেকে সাংবাদিকদের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের যে পথ দেখিয়ে গেছেন, দেশব্যাপী সে ধারা অব্যাহত রেখে আর যেন কোনো ফ্যাসিবাদের দোসর মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।’ হলুদ সাংবাদিকদের প্রতিহত করতে বস্তুনিষ্ঠ সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান কাদের গনি চৌধুরী।

শোকসভায় প্রধান বক্তা ছিলেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন। বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে-একাংশ) সভাপতি মো. শহিদুল ইসলাম।

এমইউজে খুলনার সভাপতি মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয় ও কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা সভা পরিচালনা করেন। স্বাগত বক্তব্য দেন ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, খুলনা প্রেস ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি মো. আকরামুজ্জামান, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, মহানগরী জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, মহানগর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল্লাহ হোসেন বাচ্চু, মো. রাশিদুল ইসলাম, শেখ দিদারুল আলম, মো. এরশাদ আলী, কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক মনিরুল হক বাবলু, ইঞ্জিনিয়ার মোল্লা আলমগীর হোসেন, ড্যাবের খুলনা মহানগরী সভাপতি ডা. মোস্তফা কামাল, দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কে এম জিয়াউস সাদাত প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত