বগুড়া সারিয়াকান্দিতে গলায় ফাঁস লেগে ফাহিমা আক্তার (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত শনিবার রাত ৯টার দিকে সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ি মোল্লাপাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। গতকাল রবিবার দুপুরে সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ফাহিমা দেবডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। সে মোল্লা পাড়ার আবুল কালাম আজাদের মেয়ে।
ফাহিমার পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে ফাহিমা রাতের খাবার খেয়ে তার ঘরে গিয়ে খেলার সময় গলায় ওড়না পেঁচিয়ে দুর্ঘটনার শিকার হয়। পরে তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম বলেন, খেলতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে দুর্ঘটনার শিকার ফাহিমার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
