নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে নিখোঁজ হওয়া রূপনা আক্তার (১০) নামে এক শিশুকে সোনারগাঁ থেকে উদ্ধার করা হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলার কাঁচপুর এলাকা থেকে সেনাবাহিনীর সদস্যরা ওই শিশুকে উদ্ধার করে সোনারগাঁ থানায় হস্তান্তর করেন। পরে পুলিশ গতকাল রবিবার সকালে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করে।
উদ্ধার হওয়া শিশু রূপনা আক্তার সুনামগঞ্জের দিরাই উপজেলার কর্নাগা গ্রামের রিপন মিয়ার মেয়ে। তার মা শৈবন বেগম সিদ্ধিরগঞ্জের মিতালি মার্কেটে পরিচ্ছনতাকর্মী হিসেবে কাজ করেন। সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আবদুল বারী এ তথ্য নিশ্চিত করেছেন।
