রাষ্ট্রপতির শাসন প্রত্যাহার কাশ্মীরে

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১২:২৮ এএম

ভারতশাসিত জম্মু ও কাশ্মীর থেকে রাষ্ট্রপতির শাসন প্রত্যাহার করা হয়েছে। গত রবিবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর স্বাক্ষর করা গেজেটে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী নিয়োগের আগে রাষ্ট্রপতির শাসনের অবসান করা হচ্ছে। এর মধ্য দিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলটিতে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত হলো।

দীর্ঘ ১০ বছর পর জম্মু-কাশ্মীরে সম্প্রতি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স জোট সংখ্যাগরিষ্ঠ আসন পায়। এরপরই ওমর আবদুল্লাহ লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানালে জম্মু-কাশ্মীর থেকে তুলে নেওয়া হয় রাষ্ট্রপতি শাসন। আগামী সপ্তাহে জম্মু-কাশ্মীরের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন ওমর আবদুল্লাহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত