স্বেচ্ছাশ্রমে সেতু নির্মাণের উদ্বোধন

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০১:০৭ এএম

বরগুনার আমতলীর হলদিয়া বাজার-সংলগ্ন চাওড়া খালে স্থানীয়দের চলাচলের সুবিধার্থে স্বেচ্ছাশ্রমে একটি কাঠের সেতু নির্মাণের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে হলদিয়া বাজারে এ উপলক্ষে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।

গত ২২ জুন হলদিয়া বাজারে চাওড়া খালের লোহার সেতু ধসে বিয়ের কনেযাত্রীসহ মাইক্রোবাস খালে পড়ে ৯ জন নিহত হয়। এরপর স্থানীয়দের কষ্টের কথা বিবেচনা করে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মকবুল আহম্মেদের উদ্যোগে ১২০ মিটার দৈর্ঘ্যরে একটি কাঠের সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত