বকেয়া বেতন দাবি

মিরপুরে সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৩:২৬ এএম

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মিরপুরে এক ঘণ্টা সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। ইউনিফর্ম নামের একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। এতে ঢাকা-ক্যান্টনমেন্টের কচুক্ষেতসংলগ্ন মিরপুর-১৪ এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ভাসানটেক থানার ওসি শাহ মোহাম্মদ ফয়সাল বলেন, ইউনিফর্ম নামে গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকরা সকাল ৯টা ১৫ মিনিটে ক্যান্টনমেন্ট-মিরপুর-১৪ এলাকার রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। তারা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন। তিনি আরও বলেন, এ সময় মিরপুর-১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়। এরপরই আশপাশে আরও ছয়-সাতটি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে কারখানা কর্তৃপক্ষ আজ মঙ্গলবার বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা সাড়ে ১০টার দিকে অবরোধ তুলে নেন। পরে সড়কে স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত