বিষ্ণোই সম্প্রদায়ের প্রশংসায় বিবেক, ভিডিও ভাইরাল

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৭:৪৫ পিএম

মহারাষ্ট্রের প্রবীণ নেতা বাবা সিদ্দিকীকে হত্যার পর আলোচনায় লরেন্স বিষ্ণোই গ্যাং। এ ঘটনার পরে বলিউড মেগাস্টার সালমান খানের নিরাপত্তা বাড়িয়েছে রাজ্য পুলিশ। এর মধ্যেই ভাইরাল হয়েছে অভিনেতা বিবেক ওবেরয়ের পুরানো একটি ভিডিও।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিষ্ণোই সম্প্রদায়ের প্রশংসা করছেন বিবেক। আর এ নিয়ে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে সালমান ভক্তদের মধ্যে। অনেকে ধারণা করছে পূর্বশত্রুতার প্রতিশোধ নিতেই এমন প্রশংসা করেছেন তিনি!

এনডিটিভি জানিয়েছে, লরেন্স বিষ্ণোই গ্যাং এর আগে সালমানকে হত্যার হুমকি দিয়েছিল। চলতি বছরের শুরুতে অভিনেতার বান্দ্রার বাড়ির বাইরে গুলি চালায় তারা। এছাড়া সালমানের বাবা সেলিম খানের কাছে দেওয়া হুমকি চিঠিতে গ্যাংটি জানায়,  অভিনেতার পরিণতি হবে  পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার মতো।

১৯৯৮ সালে হাম সাথ সাথ হ্যাঁয় সিনেমার শুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠে সালমানের বিরুদ্ধে। এ কারণে সালমানের প্রতি ক্ষুব্ধ বিষ্ণোই সম্প্রদায়ের লরেন্স বিষ্ণোই। অন্তত বলিউডভিত্তিক সংবাদমাধ্যমগুলোর বিভিন্ন প্রতিবেদনে এমন তথ্যই উঠে আসছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত