স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন অধ্যাপক ডা. মো. আবু জাফর। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগের সার্জন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।
এতদিন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন। ডা. মো. আবু জাফর স্বাস্থ্য অধিদপ্তরে তার স্থলাভিষিক্ত হলেন। এর আগে গত ১২ সেপ্টেম্বর চিকিৎসকদের বাধার মুখে মহাপরিচালকের (চলতি দায়িত্ব) পদ থেকে ডা. রোবেদ আমিনকে সরিয়ে মহাপরিচালকের দায়িত্ব (অতিরিক্ত) দেওয়া হয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নতুন নিয়োগপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেনকে।
