যশোর বোর্ডে বেশি ফেল ইংরেজিতে

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০৭:২২ এএম

এইচএসসি পরীক্ষার ফলে যশোর শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে, বেড়েছে জিপিএ-৫। এ বছর পাসের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৭৪৯ জন পরীক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৬৯ দশমিক ৮৮ শতাংশ ও জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা ছিল ৮ হাজার ১২২। পাসের হার কমার কারণ ইংরেজি বিষয়ে অকৃতকার্যের সংখ্যা বেশি বলে জানিয়েছেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান।

গতকাল মঙ্গলবার পরীক্ষার ফল ঘোষণা করেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মর্জিনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর শাহিন আহম্মেদ।

এ বছর এইচএসসি পরীক্ষার ফল অবনতির জন্য ইংরেজি বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা বেশি বলে জানান যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মর্জিনা আক্তার। তিনি বলেন, করোনার কারণে দেড় বছর আমাদের শিক্ষার্থীরা সরাসরি ক্লাসে যেতে পারেনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত