বনশ্রীতে মুদিদোকানি হত্যায় গ্রেপ্তার আরও ২

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০৭:২৬ এএম

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর বনশ্রী এলাকার মুদিদোকানি মো. মিজানুর রহমান হত্যা মামলায় আরও দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা পুলিশ। তারা হলেন মৎস্যজীবী লীগের সভাপতি ও যুবলীগের সদস্য আবদুর রহমান ও বাংলাদেশ সড়ক পবিরহন শ্রমিক লীগের সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান ওই দুজনকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বনশ্রী এলাকার মুদিদোকানি মিজানুর রহমান হত্যার ঘটনায় তার বাবা কামাল হোসেন গত ২ সেপ্টেম্বর খিলগাঁও থানায় মামলা করেন। সেই মামলায় গত ৩ অক্টোবর খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে মিজানুর হত্যায় জড়িত থাকার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আজিজুল হক ও স্বেচ্ছাসেবক লীগের সদস্য ওবায়দুল ইসলাম রানাকে গ্রেপ্তার করা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত