জালিয়াতি করায় মাইকিং করে ডিম বিক্রি ভোক্তা অধিদপ্তরের

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১০:২৫ পিএম

প্রতি পিস ডিম ১৫ টাকা করে বিক্রি করছিলেন এক ব্যবসায়ী। ভোক্তা অধিদপ্তরের অভিযান চালায় দোকানটিতে। সরকারি দরের চেয়ে বেশি দামে বিক্রি করার বিষয়টি প্রমাণিত হওয়ায় সেই ডিমগুলো মাইকিং করে ১১ টাকা ৮৭ পয়সায় বিক্রি করে সংস্থাটি।

বুধবার জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। এদিন সারা দেশে ১৩৩ প্রতিষ্ঠান থেকে ভোক্তার জরিমানা আদায় হয় ৯ লাখ ৬১ হাজার টাকা। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পল্লবী থানার কালশী এলাকার লালমাটিয়া টেম্পুস্ট্যান্ডের রিফাত এন্টারপ্রাইজ ডায়মন্ড এগ থেকে ১১ টাকা দরে ডিম ক্রয় করে ১৫ টাকা দরে বিক্রি করছে। তা ছাড়া ডিম ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে পাকা ক্যাশ মেমো সংরক্ষণ করছে না এবং প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি। ভোক্তা আইন ২০০৯ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানাসহ মাইকিং করে সব ডিম সরকারি ১১ দশমিক ৮৭ টাকা দরে উপস্থিত ক্রেতাদের মধ্যে বিক্রয় করা হয়।

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিশেষ টাস্কফোর্সসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজধানীসহ সারা দেশে অভিযান পরিচালনা করে। এ সময় জালিয়াতি করে ডিম বিক্রি করায় ভোক্তা আইন ২০০৯ অনুযায়ী রাজধানীর এক ডিম ব্যবসায়ীকে ১ লাখ টাকা আর্থিক জরিমানা করে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি সরকার নির্ধারিত দামে মাইকিং করে ভোক্তা নিজেই ডিম বিক্রি করে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত