লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নের ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বুলেট হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম খানসহ তিনজনের যাবজ্জীবন কারাদ- ও ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদ-ের রায় দিয়েছে আদালত।
গতকাল বুধবার বিকেলে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. আদিব আলী এ রায় ঘোষণা করেন।
দন্ডিত অন্য আসামিরা হলেন বিপুল খান ও মজিদুল খান। রায়ে বাকি আসামিদের বেকসুর খালাস দেয় আদালত।
আদালতের পুলিশ পরিদর্শক আবদুর রাজ্জাক জানান, ২০১৫ সালের ২৮ জুন লালমনিরহাটের মহেন্দ্রনগরে টেন্ডার জমা দেওয়া কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। সংঘর্ষে আশরাফুল ইসলাম বুলেটকে কুপিয়ে হত্যার করা হয়। এ ঘটনায় ১১ জনকে আসামি করে বুলেটের বাবা এনামুল হক মাস্টার লালমনিরহাট সদর থানায় মামলা করেন।
আমিনুল ইসলাম খান সদর উপজেলার হারাটি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
আশরাফুল ইসলাম বুলেট হত্যা মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পুলিশ পরিদর্শক আবদুর রাজ্জাক বলেন, যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত তিন আসামি পলাতক।
