রাতে ডেকে নেওয়ার পর সকালে ডোবায় নারীর লাশ

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০১:৫৫ এএম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রেখা রানী দাস (৬৫)।

গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার ভাটিমভোগ গ্রামের গৌরাঙ্গ দাসের স্ত্রী।

সিরাজদীখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, গত মঙ্গলবার  রাতে ওই নারীকে ভাটিমভোগ গ্রামের বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অজ্ঞাত পরিচয়ের কয়েকজন লোক। রাতে তিনি বাড়িতে না ফিরলে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেন। কিন্তু তার সন্ধান পাননি। পরে বুধবার বেলা ১১টার দিকে  বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে চাইনপাড়া গ্রামের একটি ডোবা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত