ময়মনসিংহে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিদোয়ান হাসান সাগর হত্যার অন্যতম আসামি রাহাত হোসেন টিটুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গত মঙ্গলবার বিকেলে নগরীর আঞ্জুমান ঈদগাঁ মাঠের পেছন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টিটু মহানগর যুবলীগের সাবেক সদস্য। গতকাল বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের ওসি শহিদুল ইসলাম।
তিনি বলেন, ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরীর মহিলা কলেজের সামনে এলোপাতারি গুলি ও দেশীয় অস্ত্রের মাধ্যমে রিদোয়ান হাসান সাগরকে গুরুতর জখম করে হত্যা করা হয়।
