আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকদের সংবর্ধনা

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৩:১৬ এএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও অন্য দুই সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার ট্রাইব্যুনালের অস্থায়ী এজলাসে অ্যাটর্নি জেনারেল অফিস, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও অন্য দুই সদস্যকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন। তারা বিচারকদের জীবনবৃত্তান্ত তুলে ধরেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী তাদের সংবর্ধনার জন্য ধন্যবাদ জানান। সম্প্রতি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নেওয়া মো. গোলাম মর্তূজা মজুমদারকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত