জেনেভা ক্যাম্পে খুনের ঘটনায় মামলা হয়নি

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০৬:৫৯ এএম

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে শানেমাজ (৩৭) নামে এক যুবক নিহত হন। তিনি কাবাব রেস্টুরেন্টে চাকরি করতেন। ওই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেয়নি নিহতের পরিবার।

গত বুধবার রাত ১১টার দিকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের হুমায়ুন রোডে এ ঘটনা ঘটে। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বোন নাসরিন জানান, তারা জেনেভা ক্যাম্পের ৮ নম্বর রোডে থাকেন। একটি রেস্টুরেন্টে চাকরি করেন শানেমাজ। রাতে কাজ শেষে বাসায় ফিরছিলেন। তখন হুমায়ুন রোডে জালাল ডেকোরেটরের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

জেনেভা ক্যাম্পে নিহতের প্রতিবেশী শফিক বলেন, মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে তিনি। এলাকায় তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই। কাজ থেকে ফিরে রাতে বাসা নিচে নামেন এ সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত