গাজীপুরে ২৮ দোকান ও ঘর পুড়ে ছাই

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০৬:৫৯ এএম

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর নতুন আড়ত এলাকায় ১০টি দোকান আগুনে পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে অগ্নিকা-ের এ ঘটনা ঘটে। পরে সকাল ৭টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে একই সময় জেলার শ্রীপুর পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডে আগুনে ১৮ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ঘরের ভেতরে রাখা টিভি ফ্রিজসহ নানা আসবাব পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল এসে আগুন নেভায়।

শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার হাফিজুর রহমান জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত