যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুস্তম খন্দকারকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি সদস্যরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বেনাপোল চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
রুস্তম খন্দকার নারায়ণগঞ্জের ফতুল্লা থানার লালপুর গ্রামের তারা খন্দকারের ছেলে। তিনি ফতুল্লা থানার একটি হত্যা মামলার আসামি। ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে গত ২৯ আগস্ট তার বিরুদ্ধে থানায় মামলা হয়।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ভারতে পালিয়ে যাওয়ার জন্য সকালে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করেন রুস্তম খন্দকার। এ সময় তার চলাফেরা দেখে কর্মরত পুলিশের সন্দেহ হয়। পরে তাকে আটক করে বেনাপোল বন্দর পোর্ট পুলিশের কাছে সোপর্দ করা হয়।
