বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ডেঙ্গুর চিকিৎসা এবং এর প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), গাজীপুর জেলা শাখা। গতকাল শনিবার সকালে মহানগরীর জোরপুকুরপাড় ও মধ্যছায়াবিথী এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।
এ সময় অন্যদের মধ্যে ড্যাব গাজীপুরের সাবেক সভাপতি ডা. মাজহারুল আলম, বর্তমান আহ্বায়ক ডা. আলী আকবর পলান, সদস্য সচিব ডা. খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক ডা. কামরুল ইসলাম, ডা. শাহজাহান সিরাজ, ডা. খায়রুজ্জামান এবং ডা. এনাম উপস্থিত ছিলেন।
ডা. মাজহার বলেন, গণতন্ত্রের ক্রান্তিকালে সুদীর্ঘ সময় যিনি জাতিকে নেতৃত্ব দিয়েছেন। আজ গণতন্ত্রের জন্য সংস্কারের নামে অনেকেই তার চেয়ে বেশি দরদ দেখাচ্ছেন, এসব করলে গণহত্যার পতিত কুসংস্কার পুনর্বাসিত হবে।
কর্মসূচিতে আরও ছিলেন গাজীপুর জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হাসিনা আক্তার জাহান বিথী, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসিবুর রহমান মুন্না, অ্যাডভোকেট শৈলী, অ্যাডভোকেট আসাদুজ্জামান বিপ্লব, মহানগর জিয়া পরিষদের যুগ্ম সম্পাদক মফিকুর রহমান সেলিম, আলম মাস্টারসহ বিভিন্ন পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন। এর আগে এক পথসভায় ডা. মাজহারুল আলম বলেছেন, জাতীয়তাবাদী চিকিৎসক এবং পেশাজীবীরা বিগত ১৮ বছর দেশনায়ক তারেক রহমান ও বিএনপির ডাকে সংগ্রাম এবং নির্যাতন সহ্য করেছেন এবং তার মানবিক নির্দেশে ডাক্তাররা দেশব্যাপী ভয়াবহ করোনার ছোবল, চিকুনগুনিয়া, বন্যা, সর্বোপরি পতিত ফ্যাসিস্ট সরকারের হামলায় আহতদের সেবা করে জনগণের মন জয় করেছেন।
