বিজয়নগরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১২:১৭ এএম

ভাঙচুর ও নাশকতা মামলায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আনোয়ার চৌধুরীকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার বেলা ৩টার দিকে উপজেলার চম্পকনগর বাজার  থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ২০১৮ সালের ১৬ ডিসেম্বর উপজেলার মির্জাপুর এলাকায় বিএনপির অর্থনৈতিকবিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামলের গাড়ি ভাঙচুরের ঘটনায় গত ২৭ আগস্ট উপজেলা বিএনপির নেতা রাষ্টু মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই মামলায় ইউপি চেয়ারম্যান আনোয়ার চৌধুরীকে  গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত