বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত দুজনের চোখের কর্নিয়া ট্রান্সপ্লান্টেশনের জন্য নেপাল থেকে কর্নিয়াল টিস্যু কোনোরূপ চার্জ ছাড়া দেশে পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গতকাল রবিবার কাঠমান্ডু থেকে বিজি৩৭২ ফ্লাইটের মাধ্যমে ঢাকায় পরিবহনের পর তা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. নওরোজ ফেরদৌস এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক এয়ারপোর্ট সার্ভিস মো. রাশেদুল করিম ও অন্য কর্মকর্তারা। বিজ্ঞপ্তি
