নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় মাদক অস্ত্র উদ্ধার

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৭:২৮ এএম

ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শনিবার সন্ধ্যায় নৌবাহিনী কন্টিনজেন্ট খুলনার কয়রা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ওমর সাদিক সানা ও ইউসুফ ঢালী নামে দুজন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে মাদকসহ একটি দেশীয় অস্ত্র, তিনটি মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

অভিযানে কয়রা থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে কয়রা থানায় একাধিক মাদক ও ধর্ষণ মামলা রয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের কয়রা থানায় হস্তান্তর করা হয়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত