বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলাকারী আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বান্দরবানে মানববন্ধন করেছে ছাত্রদল। গতকাল মঙ্গলবার সকালে বান্দরবান মুক্তমঞ্চের সামনে শতাধিক নেতাকর্মী এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব চনুমং মারমা, পৌর বিএনপির সদস্য সচিব শফি, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার নাথ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোরসেদ বিন ওমর, পৌর যুবদলের সদস্য সচিব ফিরোজ প্রমুখ। মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, মামলা করা হয়েছে। সেই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। দেশের অবস্থা এখন ভালো আর আওয়ামী লীগের অবস্থা খারাপ। ১৭ বছরের লুটপাটকারীরা এখনো এলাকায় রয়ে গেছে। তাদের অচিরেই গ্রেপ্তার করতে হবে।
