নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমদকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় নগরের খুলশীর তুলাতুলী এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। নগরের কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম আদালতে একরামুল করিম নামের এক মুক্তিযোদ্ধার করা মামলায় সাবেক ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের আসামি করে প্রতারণা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছে।
×
