তত্ত্বাবধায়ক ফেরাতে রিভিউ আবেদনের শুনানি ১৯ নভেম্বর

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০৬:৫৫ এএম

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে করা তিনটি আবেদনের ওপর শুনানির জন্য আগামী ১৯ নভেম্বর দিন ঠিক করেছে সর্বোচ্চ আদালত। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আর্জির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ এদিন ঠিক করে।

আদালতে রিভিউ আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। আরও ছিলেন ড. শরীফ ভূঁইয়া ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। গত ২৫ আগস্ট সুশাসনের জন্য নাগরিকের (সুজন) পক্ষে বদিউল আলম মজুমদারসহ পাঁচজন সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত